1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৭ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

চৌদ্দগ্রামে ৭ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৪৪০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে নিত্য-পণ্যের বাজারে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। শনিবার (২১ মার্চ) বিকেলে অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম নিরাপদ খাদ্য পরিদর্শক মো. হাবিবুর রহমান, থানার এএসআই শিলু বিকাশ বড়ুয়া। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স বদর আমির ষ্টোরকে ৫ হাজার টাকা, সৌরভ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, ইব্রাহিম ষ্টোরকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, আব্দুল কাদেরের আলুর আড়ৎ কে ১০ হাজার টাকা, বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা, কলিম উদ্দিন ট্রেডার্সকে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কৃত্রিম সঙ্কট তৈরি না করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশনা ও ভোক্তা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করতে অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net