ঢাকা   ০১:৫২:২১ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

দাবী কৃত চাঁদা না পাওয়ায় শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে যুবলীগ নেতার হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪৭৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব,শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ দাবী কৃত চাঁদা না পাওয়ায় শ্রীনগর ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা হাসপাতালটির টেকনেশিয়ানকে শারীরীক ভাবে লাঞ্চিত করে। শনিবার রাতে উপজেলার ষোলঘর বাসষ্ট্যান্ড সংলগ্ন হাসপাতালটিতে এঘটনা ঘটে। শ্রীনগর উপজেলার সবচেয়ে বড় বেসরকারী হাসপাতাল হিসেবে কয়েক বছর আগে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালটি আতœ প্রকাশ করে। হাসপাতালটির পরিচালক মোঃ রবিণ জানান, ষোলঘর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিল আহমেদ জয়ের নেতৃত্বে মাদকসহ একাধিক মামলার আসমী ইমরান হোসেন, আকাল বাবু, একই এলাকার হাবিবুর রহমান ও আঃ আলীমসহ বেশ কয়েকজন মিলে বিভিন্ন অজুহাতে প্রায়ই চাঁদা নিত। কয়েকদিন আগে জয় পিকনিকে যাওয়ার জন্য নতুন করে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় শনিবার সন্ধ্যায় সিফাত নামে এক রোগীর আতœীয় পরিচয় দিয়ে হাসপাতালে প্রবেশ করে তাৎক্ষনিক ভাবে রক্ত পরীক্ষার রিপোর্ট তৈরি করে দিতে বলে। দ্রুত রিপোর্ট দেওয়া সম্ভন নয় জানালে জয় হাসপাতালের টেকনেশিয়ান মোঃ রিপনকে মারধর করে। এতেও ক্ষান্ত না হয়ে সে তার সহযোগীদের ফোন দেয়। পরে ২০ থেকে ৩৫ টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা হাসপাতালে প্রবেশ করে উত্তেজনা তৈরি করে। এসময় ভয়ে রুগীরা হাসপাতল ত্যাগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব হাসপাতালে পৌছালে তারা পালিয়ে যায়। রবিন দাবী করে বলে, ঘটনার সব ফুটেজ হাসপাতালের সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে। হাসপালে পরীক্ষা করাতে আসা সিফাত জানান, যুবলীগ নেতা জয় তার আতœীয় নয়। ওই সময় সে আগবাড়িয়ে কথা বলতে শুরু করে। যুবলীগ নেতা অনিল আহমেদ জয় বলেন, চাঁদা দাবীর বিষয়টি সঠিক নয়। তাছাড়া সিফাত আমার আতœীয়। সিফাত তাকে আতœীয় বলে স্বীকার করছেনা জানালে তিনি বলেন, রাজনৈতিক নেতা হিসাবে এলাকার অনেক কিছুই দেখতে হয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি