ঢাকা   ০৫:৩৬:২৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

দুঃস্থ, অসহায়দের সহায়তায় শিল্পীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৫৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইমরুল শাহেদ : নভেল করোনাভাইসের কারণে জাতীয় জীবনে দুর্যোগ নেমে আসায় স্থবিরতা সৃষ্টি হয়েছে সামগ্রিক জনপদেই। দেশে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সকলকে ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা সৃষ্টি করতে আইনশৃংখলা বাহিনীসহ নিরলস কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা। কিন্তু স্থবিরতার কারণে খাদ্যসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অসহায়, ছিন্নমূল, অসহায়দের মধ্যে। এ সময় এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কয়েকজন চিত্রতারকা। এদের মধ্যে রয়েছেন পপি, শিরীন শীলা আক্তার, তানহা তাসনিয়া, মিষ্টি জান্নাত, অপু বিশ্বাস এবং অনন্ত জলিল। কিন্তু চলচ্চিত্রে আর যারা বিত্তবান তারকা রয়েছেন, তারা রয়েছেন নীরব। পপি ঢাকা থেকে শুরু করে নিজ শহর খুলনা পর্যন্ত মাস্ক, হ্যান্ড ওয়াশ নিয়ে হাজির হয়েছেন অসহায় মানুষের কাছে। তানহা তাসনিয়া জন্মদিন পালন না করে সে অর্থ দিয়ে দিনমজুরদের মধ্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, খাদ্য সামগ্রী সাধ্যমত বিতরণ করেছেন। একইভাবে শিরীন শীলাও একই রকম উপকরণ নিয়ে আশপাশের এলাকার দরিদ্রদের মধ্যে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন। অপু বিশ্বাসও তাদের মধ্যে শামিল হয়েছেন। কিন্তু অনন্ত জলিল শিল্পী সমিতির মাধ্যমে খাদ্য বিতরণের উদ্যোগ নিয়েছেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, ‘প্রত্যেকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সহায়তা দিলে একজন একাধিক বার পান। অনেকে বঞ্চিত থাকেন। কিন্তু শিল্পী সমিতির মাধ্যমে দিলে সব দরিদ্র শিল্পীরাই পেতেন।’ কিন্তু তার কথা এক অর্থে সঠিক হলেও অন্য অর্থে ঠিক নয়। কারণ শিল্পী সমিতির বর্তমান নেতৃত্ব অনেক শিল্পীরই সদস্যপদ বাতিল করে দিয়েছে। তারা কি এই সহায়তা পেত?

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি