1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে করোনা ভাইসরাস রোধে প্রশাসন ও সেনাবাহিনীর বাজার মনিটরিং - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নবীগঞ্জে করোনা ভাইসরাস রোধে প্রশাসন ও সেনাবাহিনীর বাজার মনিটরিং

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩৬৮ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
নবীগঞ্জে নোবেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ও সামাজিক দূরত্ব নিশ্চত করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান ৩য় দিনের মত এলাকার বিভিন্ন বাজার এই কাযক্রম অব্যাহত রয়েছে। সোমবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আ.স.ম শিহাবুজ্জামান শিহাব, এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল টহল দেয় এবং মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেন। এ সময় অভিযানে সার্বিক সহযোগীতা করেন নবীগঞ্জ থানার তদন্ত ওসি উত্তম কুমার দাশ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারন সম্পাদক উত্তম কুপার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কাউন্সিলর বাবুল দাশ, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, মতিউর রহমান মুন্না,ছনি চৌধুরী, মোঃ আব্দুল মুহিত, মোঃ হাসান চৌধুরী। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসন কর্তৃক সব দোকানপাট বন্ধ ঘোষনার পর নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব মিলিয়ে পুরো এলাকায় নীরব। সোমবার দুপুরে নবীগঞ্জ শহর, রুসূলগঞ্জ, ইমামবাড়ী, গোপলাবাজার, দেবপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। এসময় ইমামবাড়ী বাজারের একটি রড সিমেন্টরের দোকান খুলে সরকারী নিদের্শ অমান্য করে খুলে রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net