1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩৩৪ বার

রাসেল মাহম্মুদ, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) অপহরণের পর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেনকে (২৩) শুক্রবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মকবুল আহম্মেদ ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এক এসএসসি পরীক্ষার্থীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ইভটিজিং করতো শাহাদাত ও তার সহযোগিরা। গত ৩ মার্চ মঙ্গলবার সকালে ওই ছাত্রী প্রাকটিকাল খাতা জমা দিতে স্কুলে যাওয়ার পথে শাহাদাত ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বৃহস্পতিবার (৫ মার্চ) থানায় সাধারণ ডায়েরী করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান প্রযুক্তির মাধ্যমে অপহৃতার অবস্থান নিশ্চিত হয়ে এসআই মাহফুজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে আসামী শাহাদাতকে আটক ও অহৃতাকে উদ্ধার করে।
এসআই মাহফুজুর রহমান জানান, অপহরণের পর সাজানো বিয়ের এফিডেবিটের নামে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে শাহাদাত। পরে ধর্ষিতার জবানবন্দির ভিত্তিতে তার বাবা থানায় অপহরণের পর ধর্ষণ আইনে মামলা রুজু করলে আসামী শাহাদাতকে জেলহাজতে ও অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, স্কুলছাত্রী মঙ্গলবার (৩ মার্চ) অপহরণ হলেও তার পরিবার থানাকে অবহিত করে গত বৃহস্পতিবার। তারপরও অভিযোগ পাওয়ার ১২ ঘন্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net