1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে করোনা সন্দেহে এক নারী আইসোলেশনে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

বাগেরহাটে করোনা সন্দেহে এক নারী আইসোলেশনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৪২১ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
নভেল করোনা ভাইরাস আক্রন্ত সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে ২৬ বছর বয়সী এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জ্বর,সর্দি,কাশি নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষনের জন্য আইসোলেশনে পাঠান।
এদিকে, গেল ১০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বাগেরহাটে বিদেশ ফেরত ৩ হাজার ৮‘শ ৩৩ জন প্রবাসী রয়েছেন।এদের মধ্যে ১ হাজার ২‘শ ৯৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।গত ২৪ ঘন্টায় ৬৯ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন।
এছাড়া,করোনা সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা তরুণ তরুনী সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন।এর আগে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্‘ের আইসোলেশনে থাকা বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি না থাকায় তাকেও বাড়িতে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন,সর্দি,জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে আসলে সন্দেহভাজন হিসেবে পর্যবেক্ষনের জন্য তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।ওই নারী দশদিন ধরে সর্দি,জ্বর ও কাশিতে ভুগছিলেন এবং তিনি তার বাড়িতে অবস্থান করছিলেন।পরীক্ষা-নিরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net