1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

বাগেরহাটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩৪৮ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাটে এক যুগ আগে পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে দম্পতিসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আদালত প্রত্যেক আসামীকে একই সাথে এক লাখ টাকা করে জরিমানা করে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এস এম সাইফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে আদালতের বিচারক ওই রায় ঘোষণা করেন। আসামীরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার উদানখালী গ্রামের জোনাব আলীর ছেলে আজিবর রহমান (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৩) এবং সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে ইউসুফ আলী (৫২)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান খান জানান, ২০০৭ সালের ৭ জুলাই কচুয়া উপজেলার উদানখালী গ্রামের এক ভিক্ষুকের বাড়িতে না থাকার সুযোগে তার পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করা মেয়েকে ভাত খাওয়নোর কথা বলে প্রতিবেশী আজিবর রহমান তার বাড়িতে ডেকে নেয়। বাড়িতে ডেকে নিয়ে আজিবরের স্ত্রী জাহানারা বেগম তার ঘরে নিয়ে গানের ক্যাসেট জোরে বাজিয়ে দেয়। ওই সময়ে ঘরে থাকা জাহানারার স্বামী আজিবর ও ইউসুফ পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করে। পরে আজিবরের বাড়ি থেকে বেরিয়ে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বললে তার মামা (আতিয়ার রহমান) বাদী হয়ে কচুয়া থানায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। কচুয়া থনার তৎকালীন ওসি মামলার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে ২০০৭ সালের ২৭ নভেম্বর নারীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net