1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘বিদেশি অতিথিরা আসতে অপারগতা প্রকাশ করায় করোনা আক্রান্তের খবর প্রকাশ’ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

‘বিদেশি অতিথিরা আসতে অপারগতা প্রকাশ করায় করোনা আক্রান্তের খবর প্রকাশ’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩১৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মুজিব শত বর্ষের অনুষ্ঠানে বিদেশিদের অনেকে যখন বাংলাদেশে আসতে অসম্মতি জানিয়েছেন তখন সরকার বাধ্য হয়ে তিন জন করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, সরকার এতোদিন করোনায় আক্রান্তের খবর গোপন করেছিল।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর ‘প্রগতি ও সত্যের সন্ধানে’ ও ‘মূল্যবোধ অবক্ষয়ের খন্ডচিত্র’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি প্রফেসর ইমেরিটাস ডক্টর এমাজউদ্দীন আহমদ। এতে মুল স্বাগত বক্তব্য রাখেন লেখক প্রফেসর ড. খন্দকার মোশাররফ হোসেন ও দি ইউনিভার্সেল একাডেমির মহা পরিচালক প্রকাশক মোঃ শিহাব উদ্দীন ভুঁইয়া। আলোচনা সভায়, উপস্থিত থেকে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডক্টর মঈন খান, সিনিয়র সাংবাদিক জাতীয় প্রেস ক্লাব এর সাবেক সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মুজতাহিদুর রহমান, জাতীয় প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও দি ইউনিভার্সেল একাডেমি সহযোগী প্রকাশক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, কেবল অবক্ষয়ের কারণে বিচার বিভাগ একই ধরনের মামলায় অন্যদের জামিন দিলেও খালেদা জিয়াকে দিচ্ছেন না। সবার জন্য সমান অধিকার এখন আর নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net