1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারতের মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বামসার নেতৃবৃন্দ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

ভারতের মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বামসার নেতৃবৃন্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৩৮ বার

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১১ টায় রাজধানীর একটি কনফারেন্স রুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বামসা) এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী সভাপতিত্ব মহাসচিব মুহাম্মদ আবু হানিফের পরিচালনায়। বক্তব্য রাখেন সর্বজনাব ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ওয়াছিয়ার রহমান মন্টু , এডভোকেট মুরাদ খান শাহীন,, যুগ্ম মহাসচিব আলী হোসেন ফরায়েজী, এরশাদুর রহমান দপ্তর সচিব আব্দুল্লাহ মজুমদার সহ-সাংগঠনিক সচিব মোঃ শরিয়ত উল্লাহ আন্তর্জাতিক সচিব আব্দুল জব্বার ক্রীড়া সচিব হুমায়ূন কবির তালহা, মোঃ ইলিয়াছ হোসেন কাজী জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা আরো বলেন ভারতে এনআরসির নামে মুসলিম নিধনের নেমেছে মোদি বাহিনী অনতিবিলম্বে হত্যাযজ্ঞের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থা চরম বির্পযয়ের মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছে। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী রাজবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার অধীকার নিশ্চিত করার আহবান জানায়। সভাপতি তার বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের বিবেক অধিকার হারা মানুষের অধিকার আদায়ের জন্য দায়িত্বে পালন করে আরো বলেন মফস্বল সাংবাদিকদের অনেক সময় হয়রানি করা হয় এই হয়রানি বন্ধ করতে হবে। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে কিন্তু হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে না বিচারের সম্মুখীন করা হচ্ছে না। সরকারী ভাবে তাদের চিকিৎসা করা হচ্ছে না।তিনি দাবী করেন সকল হামলাকারীকে বিচারের আওতায় আনতে হবে। আহত সাংবাদিকদের বিনামূল্য চিকিৎসা করতে হবে।মফস্বলে কর্মরত সাংবাদিকদের ওয়েজ বোর্ড অনুসারে বেতন ভাতাদী প্রদান করতে হবে। যখন তখন ইচ্ছা মাফিক চাকুরীচ্যুত করা বন্ধ করতে হবে।সকল সংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাগর-রুনী সহ এ যাবৎ নিহত সকল সাংবাদিক হত্যাকারীদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে। আমারদেশ,ইসলামী টিভি দিগন্ত টিভি সহ সকল বন্ধ মিডিয়া খুলে দিয়ে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net