1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে স্বরণকালের প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ে ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

মাগুরার শ্রীপুরে স্বরণকালের প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ে ঘর-বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪০৪ বার

মোঃ সাইফুল্লাহ শ্রীপুর মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার ৪টি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে গতকাল মঙ্গলবার আনুমানিক রাত আড়াইটার দিকে স্বরণকালের প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ে শতাধিক ঘর-বাড়ি ও প্রায় ১৩ শ ২ হেক্টর জমির রবি ফসলের ব্যাপক ক্ষতি ও প্রচুর বন্য পাকপাখালির মৃত্যু হয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা। রাতের বিশালাকৃতির শিলাগুলি পরদিন দুপুর পর্যন্তও বিভিন্ন পাকা রাস্তা, পুকুর ও খানা-গর্তে থরে থরে পড়ে থাকতে দেখা যায়।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার শ্রীপুর সদর, আমলসার, দারিয়াপুর, রাজাপুর, দূর্গাপুর, তখলপুর, চরশ্রীপুর, হোগলডাঙ্গা, চরকচুয়া, কালিনগর, চিলগাড়ি, বালিয়াঘাটা, খড়িবাড়িয়া, গোপালপুর, কল্যাণপুর, বাগবাড়িয়া, চরগোয়ালপাড়া, চরজোকা, নতুনপাড়া, নবগ্রাম, করণ্ডী, নলখোলা, চৌগাছিসহ অন্তত ২০টি গ্রামের উপর দিয়ে এ শিলাবৃষ্টি ও ঝড় বয়ে যায়। এতে এ সকল গ্রামের শতাধিক টিনের ঘর বিশালাকৃতির শিলার আঘাতে ঝাঝড়া হয়ে গেছে। এছাড়াও প্রচুর বন্য পাখি মরে পড়ে আছে, মাঠের পেঁয়াজ, পেঁয়াজের বীজ, রসুন, পানের বরজ, ফলের বাগানসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

চরশ্রীপুর গ্রামের ক্ষতিগ্রস্ত যাটোর্ধ প্রমথ বিশ্বাস বলেন, তার জীবনে এমন শিলাবৃষ্টি কখনও দেখেননি। তার প্রায় দুই একর জমির পেঁয়াজ একেবারে নষ্ট হয়ে গেছে। এ এলাকার বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

খবর পেয়ে মাগুরার জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর জানান, ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি হচ্ছে। অতিদ্রুত ক্ষতিগ্রস্ত ঘরের মালিকদের টিন ও কৃষকদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা জানান আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা মাঠ জরিপে ব্যাস্ত রয়েছে,আমি নিজেও সরেজমিন পরির্দশন করে দেখেছি মোট ১৩শ ২ হেক্টর জমিতে রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যার সম্ভাব্য ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করা হচ্ছে, যথা সম্ভব অচিরেই তাদের সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net