1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেতু হেলে পড়ার একদিনের মাথায় অর্ধশত যাত্রী নিয়ে রায়েন্দা খালে নৌকা ডুবি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য?

সেতু হেলে পড়ার একদিনের মাথায় অর্ধশত যাত্রী নিয়ে রায়েন্দা খালে নৌকা ডুবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৬৮ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
সেতু হেলে পড়ার পর চলাচল বন্ধ হওয়ার একদিনের মাথায় যাত্রী বোঝাই খেয়ার নৌকা ডুবে যায়। সোমবার সকাল ৯টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা খালে এ দুর্ঘটনা ঘটে। ওই নৌকায় স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও নারী-শিশুসহ অর্ধ শতাধিক যাত্রী ছিলো। নৌকা ডুবিতে কেউ নিখোঁজ বা আহত হয়নি বলে প্রত্যদর্শীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী তাইজুল ইসলাম মিরাজ ও শাহিন হাওলাদার জানান, সকাল ৯টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি রায়েন্দা বাজারের পারে আসছিলো। ওই নৌকায় স্কুল-কলেজেরে ছাত্রছাত্রীসহ নারী-শিশুরাও ছিলো। খেয়া নৌকাটি ছেড়ে মাঝখালে আসতেই ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করায় বড়ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পায় সবাই।
গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায়েন্দা খালের সেতুটি প্রায় পঁাচ বছর আগে চলাচল অনুপযোগী ঘোষনা করে। চলাচলের বিকল্প ব্যবস্থা না থাকায় রায়েন্দা ও খোন্তাকাটা এই দুটি ইউনিয়নেরসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই ঝুঁুকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করতে থাকে। লোহার পিলার, এ্যাঙ্গেল, কাঠামো খয়ে যাওয়া সেতুটি গত রবিবার দুপুরে হঠাৎ করে একদিকে হেলে পড়ে। সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন সেতুর দুই মাথা আটকে চলাচল বন্ধ করে দেয়।
এর পর তাৎক্ষণিকভাবে রায়েন্দা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ছাত্রছাত্রী ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে খেয়া পারাপারের ব্যবস্থা করা হয়। কিন্তু এতো পরিমান যাত্রীর চাপ সামলাতে হিমসিম খেতে হয়।
রায়েন্দা বাজারের ব্যবসায়ী সরোয়ার হোসেন, বাবুল হাওলাদার, খোকোন শিকদারসহ অনেকেই জানান, রায়েন্দা বাজারে প্রায় সহস্রাধিক ব্যবসায়ী রয়েছে। এর মধ্যে তিনের দুইভাগ ব্যবসায়ীর বাড়ি খোন্তাকাটা খোন্তাকাট ইউনিয়নে। ব্রিজটি বন্ধ হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, ভাটির সময় খালে পানি কম থাকার কারণে কোনো প্রাণহানি বা কেউ আহত হয়নি। খেয়া পরিচালনাকারীদের সতর্কতার সঙ্গে পারাপার করতে বলা হয়েছে।
চেয়ারম্যান জানান, পুরনো সেতুটির স্থানে পাকা সেতু নির্মানের বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আপাতত চলাচলের জন্য স্থানীয়ভাবে ওই খালের ওপর কাঠের পুল তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে কাজ শুরু করা হবে। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net