1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাসপাতাল ও খালেদা জিয়ার বাসার সামনে ভিড় না করার আহ্বান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

হাসপাতাল ও খালেদা জিয়ার বাসার সামনে ভিড় না করার আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩৭৯ বার

অলিদ সিদ্দিকী তালুকদার : মুক্তির খবর শুনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ও খালেদা জিয়ার বাসার সামনে ভিড় না করার আহ্বান জানিয়েছেন বিএনপির মাহসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশে এখন সংকটকাল চলছে। সবার মধ্যে ভাইরাস সংক্রমণের আতঙ্ক বিরাজ করছে। এই অবস্থায় আমরা যদি হাসপাতাল ও চেয়ারপারসনের বাসার সামনে ভিড় করি, তাহলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে। তাই সবার কথা চিন্তা করে আমাদের একটু শান্ত থাকতে হবে।’

‘আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যে যার জায়গায় থাকুন। খালেদা জিয়ার বাসা অথবা হাসপাতালে গিয়ে কেউ ভিড় করবেন না,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাসের উদ্বেগের মধ্যে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির খবর দেশবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির।’

তিনি বলেন, ‘ আমরা জানতে পেরেছি আইনমন্ত্রী একটা প্রেস ব্রিফিং করে বলেছেন, বয়সের কারণে খালেদা জিয়াকে ৪০১ ধারায় ৬ মাসের জন্য সাময়িক মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সেটা শর্তসাপেক্ষে। শর্ত হচ্ছে তাকে বাসায় থাকতে হবে এবং দেশে থেকে চিকিৎসা নিতে হবে। এটুকুই আমরা এখন পর্যন্ত জানি।’

‘এখন স্থায়ী কমিটির নেতারা বৈঠক করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে যুক্ত হবেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী করণীয় ঠিক করব,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে যে আশঙ্কা তৈরি হয়েছে, সেজন্য আমি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাব, আপনারা সবাই শান্ত থাকবেন এবং কেউ যেন আক্রান্ত না হয়, সেদিকে খেয়াল রাখবেন। খালেদা জিয়ার মুক্তির জন্য সারাদেশের মানুষের উদ্বেগ ছিল। সরকারের এই সিদ্ধান্তে তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। খালেদা জিয়ার মুক্তি পেয়েছেন এবং চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন— এটা ভালো খবর। কিন্তু তিনি যেহেতু বাইরে চিকিৎসা করতে পারবেন না, তাই এ বিষয়টা নিয়ে আমরা চিন্তিত।’

সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক ভাবছেন কি না?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে যে সিদ্ধান্ত হয়েছে, এ সিদ্ধান্তকে আমাদের ভালো করে দেখতে হবে। ডাক্তারদের সঙ্গে কথা বলে তারপর বলতে পারব।’

খালেদা জিয়ার মুক্তি জাতীয় ঐক্যের ক্ষেত্রে কোনো কাজে আসবে কি না?— জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এটার কোনো কারণ দেখছি না। জাতীয় মুক্তির জন্য আমরা বরাবর বলে আসছি। কিন্তু সরকার কোনো সাড়া দেয়নি। শর্তসাপেক্ষে মুক্তির বিষয়টা কতটুকু ফলপ্রসূ হবে, সেটা আমরা আলোচনা করে জানাতে পারব।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net