1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৪০১ বার

অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে জরুরি ভিত্তিতে নির্মিত লেইশেনশান হাসপাতালের মতো দেশেও এমন হাসপাতাল তৈরি হচ্ছে। তবে এটি সরকারি নয়, ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে।

রাজধানীর তেজগাঁয়ে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন।

জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।

শুক্রবার (২৭ মার্চ) এ বিষয়ে জানতে চাইলে শেখ বশির উদ্দিন শ্যামল বাংলাকে বলেন, ‘হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।’

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে দেশে প্রাণ গেছে ৫ জনের। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে সাড়ে ৫ লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net