1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৪৩৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ কথা বলেন তিনি।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ‌্য সচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এ তথ‌্য জানান।

প্রধানমন্ত্রী দেশবাসীকে লোকসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বলেও স্বাস্থ‌্য সচিব জানান।

তিনি বলেন, স্কুল কলেজ বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, বাংলাদেশে ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির কথা জানিয়েছে আইইডিসিআর। এর প্রেক্ষিতে মুজিববর্ষের মূল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আইইডিসিআর’র পরিচালক ডা: সেব্রিনা ফ্লোরা বলেছেন, প্রত্যেকের মাস্ক পরার প্রয়োজনীয়তা তৈরি হয়নি। যিনি আক্রান্ত ও যারা সেবা দেবেন তাদের মাস্ক পড়তে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই। প্রয়োজন না হলে জনসমাগমে না গিয়ে বাসায় থাকার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net