ঢাকা   ১২:৩২:২৭ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কিশোরগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩৭৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ :
সোমবার গভীর রাতে কিশোরগঞ্জের ভৈরব শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় বাসে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ফিডার দুলালের ছেলে বিজয় (২২), কুলিয়ারচর এলাকার খিদিরপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে সফিকুল ইসলাম (২২), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পানিশ্বর এলাকার আশিক (১৯), ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ জয় (১৯) ও একই এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে জাকারিয়া (২০)।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টায় ভৈরবপুর উত্তরপাড়া রমজান মিয়ার বাড়িসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত অপরাধী ও ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ করে যাচ্ছে তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি