ঢাকা   ০৩:৩৩:২৪ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শ্রীপুর প্রসন্ন একাডেমী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৩৮৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা পর্যায়ে ৩৭টি গ্রুপে মাধ্যমিক স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দা আনজুমান আরা বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীপুর প্রসন্ন একাডেমী। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, সদস্য রূপম সেন গুপ্ত, বিচারকমন্ডলী আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা প্রভাষক মোসা. সাহিদীনা বেগম, সমাজকর্ম বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইজের সহকারী প্রোগ্রামার প্রদীপ চাকমা, মডারেটর চৌদ্দগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা প্রভাষক মনির সরকার। অনুষ্ঠানে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শ্রীপুর প্রসন্ন একাডেমীর শিক্ষার্থী তাহমিনা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি