1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ইউএনওর দূর্ণীতির বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

নোয়াখালীতে ইউএনওর দূর্ণীতির বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ২৮৪ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম এর বিভিন্ন পর্যায়ে দূর্ণীতির বিরুদ্ধে সকালে উপজেলা পরিষদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারস সম্পাদক মামুনুর রশিদ কিরন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা. এবিএম জাফর উল্যা।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য বলেন, ইউএনও ভুয়া প্রকল্প দেখিয়ে ৫ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। উপজেলার ১৯৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিম্মামনের বায়োমেট্রিক মেশিন ৭ হাজার টাকার এর স্থলে ১৭ হাজার টাকা নিয়ে অতিরিক্ত টাকা আত্মসাৎ করে। হাটবাজার ও জলাশয়ের ইজারার টাকা তার সিএ জাহেরের যোগসাজসে সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ। মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে ৫ হাজার টাকা এবং এসএসসি/দাখিল,জেএসসি/জেডিসি, পিএসসি/এবতেদায়ী পরীক্ষার প্রতিটি কেন্দ্র থেকে বাধ্যতামূলক ১৫ হাজার টাকা করে উৎকোচ গ্রহন করেন। গৃহহীনদের জন্য সরকারী অর্থে গৃহ নির্মানে অনিয়মসহ বিভিন্নক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের দূর্নীতির চিত্র তুলে ধরে দ্রুত বদলি ও দূর্ণীতির বিচার দাবী করেন।

এসময় তিনি আর বলেন, দূর্ণীতিবাজ ইউএনও অপসারন না হওয়া পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। আজকের মধ্যে কোন ব্যবস্থা না নিলে আগামীকাল আবার উপজেলা চত্ত্বরে মানববন্ধন করবে উপজেলা আওয়ামীলীগ। উল্লেখ্য,সোমবার একই দাবীতে উপজেলা চত্ত্বরে ঝাড়– ও জুতা মিছিল করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net