1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটের মোংলা পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল আর নেই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

বাগেরহাটের মোংলা পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ২৭৭ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সহ-সভাপতি মোল্লা আব্দুল জলিল ইন্তেকাল করেছেন (ইন্না–রাজেউন)। শনিবার (২৮ মার্চ) দুপুরে মোংলা পৌর শহরের আব্দুল হাই সড়কে নিজ বাসবভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন।তিনি এক স্ত্রীসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। প্রবীন এই রাজনীতিবিদ ২ বার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একবার মোংলা পোর্ট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক জীবনে বাগেরহাট জেলা বিএনপি’র বন ও পরিবেশ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আমৃত্যু তিনি মোংলা পৌর বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।শনিবার আসরবাদ মোংলা হ্যালিপ্যাড ময়দানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় মিটাখালী কালেখার বেড় (মোল্ল্লারহাট) নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
এদিকেবাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক বন ও পরিবেশ সম্পাদক, মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি এবং মোংলা পৌরসভার সাবেক মেয়র মোল্লা আব্দুল জলিল শনিবার (২৮ মার্চ) দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে
বিএনপি নেতা জলিলের মৃত্যুতে বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা স্বাক্ষরিত এন বিজ্ঞপ্তিত্বে জেলা যুবদলের পক্ষথেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net