1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষে খেয়া ভাড়া ফ্রি করলেন চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

মুজিববর্ষে খেয়া ভাড়া ফ্রি করলেন চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩৪৩ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জনসাধারণের পারাপারে সুবিধার জন্য খেয়া ভাড়া সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন বাগেরহাটের শরণখোলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন। রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়নবাসীর চলাচলের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত খেয়া পরিচালনাকরীদের খরচ তিনি বহন করবেন বলে ঘোষনা দেন।
গত রবিবার (১৫মার্চ) দুপুরে রায়েন্দা খালের সেতুটি হঠাৎ হেলে পড়ে। এর পর থেকে মানুষজনের চলাচল বন্ধ করে দিয়ে তাৎক্ষণিকভাবে রায়েন্দা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ওই খালে খেয়া পারাপারের ব্যবস্থা করা হয়। প্রতিদিন দুই ইউনিয়নের হাজার হাজার মানুষকে চরম কষ্ট ভোগ করে একটি খেয়ার নৌকায় পার হতে হচ্ছে। এভাবে পার হতে গিয়ে সোমবার সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শরণখোলা সরকারি কলেজের শিক্ষক সাব্বির আহম্মেদ মুক্তা বলেন, সেতু বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। একটি মাত্র নৌকায় এতো মানুষের চাপ সামলানো অসম্ভব। দুই পারে ভীড় জমে যায়। মালামাল নিয়ে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এ অবস্থায় পারাপার ফ্রি করে দেওয়ায় খোন্তাকাটার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।
খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, মুজিবর্ষ উপলক্ষ্যে দুই ইউনিয়নের মানুষের চলাচলে সুবিধার জন্য মঙ্গলবার সকাল থেকে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত খেয়া ভাড়া ফ্রি করে দিয়েছি। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল এবং রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়ণ পরিষদের মাধ্যমে এখানে কাঠের সেতু তৈরীর করা হবে। দুই-একদিনের মধ্যেই শুরু হবে কাজ।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, কাঠের সেতু তৈরীতে প্রায় পঁাচ লাখ টাকা ব্যয় হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে এক লাখ টাকা বরাদ্দ করেছেন। বাকি চার লাখ টাকা দুই ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হবে। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net