1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেট বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার ছাত্রদলের টিমের সাংগঠনিক প্রতিবেদন প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

সিলেট বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার ছাত্রদলের টিমের সাংগঠনিক প্রতিবেদন প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩০৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ সাংগঠনিক টিম প্রতিবেদন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জেলা ছাত্রদলের কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের কাছে প্রতিবেদন জমা দেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ টিমের দলনেতা ও জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল, সদস্য ও জেলা ছাত্রদলের সহ সভাপতি ওসমান হারুন পনির, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু ও যুগ্ম সম্পাদক তাজুল ইসাম সাজু।

সাংগঠনিক টিমের দলনেতা মাসরুর রাসেল জানান, গত ২০ ফেব্র“য়ারি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে ছাত্রদলের পদপ্রত্যাশী ও বর্তমান অবস্থার তথ্য প্রদান করতে সাংগঠনিক টিম ঘোষণা করা হয়। সাংগঠনিক টিমের সদস্যরা মাঠ পর্যায়ে একাধিক মতবিনিময় সভা ও প্রার্থীদের স্বাক্ষাৎকার গ্রহণ করেন। গোপন টিমের মাধ্যমে প্রত্যাশিত পদের নেতৃবৃন্দের খোঁজ খবর নেন।

গত ২৭ ফেব্র“য়ারি বিয়ানীবাজার মতবিনিময় সভা, ৮ মার্চে গোলাপগঞ্জে মতবিনিময় ও ১৫ মার্চ স্বাক্ষাৎকার গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতে গোলাপগঞ্জ উপজেলা, পৌর, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ এবং বিয়ানীবাজার উপজেলা, পৌর, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সম্ভাব্য নেতাদের প্রদানকৃত তালিকা প্রদান করেন।

টিমের সদস্য ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু জানান, গোলাপগঞ্জে বিভিন্ন পদে ৫৭ সদস্য, গোলাপগঞ্জ পৌর শাখায় ৪১ জন ও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজে ৩১ জন এবং বিয়ানীবাজার উপজেলায় ৪৩ জন, পৌর শাখা ২০ জন ও সরকারি কলেজ শাখা ২১ জন বিশিষ্ট প্রার্থীর তালিকা প্রদান করা হয়েছে। সেখান থেকেই যোগ্য, ত্যাগী কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net