1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওয়ারী প্রেসক্লাবের উদ্যেগে অসহায় ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা

ওয়ারী প্রেসক্লাবের উদ্যেগে অসহায় ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৪৪২ বার

ফারজানা আক্তার মনি : রাজধানীর ওয়ারী থানাধীন ওয়ারী প্রেসক্লাব এর উদ্যেগে আজ ০১/০৪/২০২০ইং দুপুর ১টা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুুষের জন্য নিত্য প্রয়োজনীয় মুদি বাজার প্রতি প্যাকেটে (চাল দু্ই কেজি, ডাল আধা কেজি, আলু এক কেজি, পিয়াজ এক কেজি, একটি সাবান) সহ মোট ১৫০টি প্যাকেট ১শত ৫০ জনের মধ্যে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়ারী প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক দিন প্রতিদিন” সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম,কার্যনির্বাহী সভাপতি মো.রানা আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দিন মিলন,প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার,দফতর সম্পাদক আকাশ সিকদার, কার্যনির্বাহী সদস্য-মো.মনিরুজ্জামান,ফারজানা আক্তার মনি,শরিফুল হক সদস্য-কামাল উদ্দিন জ্যাকি,মো.মিজান মাদবর,লিজা আক্তার,মেঘলা আক্তার ,দেলোয়ার হোসেন এছাড়া আরও সহযোগীতা করেন ওয়ারী প্রেসক্লাব এর সম্মানিত উপদেষ্টাগণ-মো.হারুন অর রশিদ,এড.রাশেদ উদ্দিন এবং ওয়ারী স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমুখ।

করোনাভাইরাসে সমগ্র দেশ জুড়ে লকডাউন হয়ে পড়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। সরকারের নির্দেশ পালনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি ওয়ারী প্রেসক্লাব এর উদ্যেগে এই আয়োজন। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় নিজেদের শ্রম ও সামর্থ্য অনুযায়ী সহযোগীতা নিয়ে এগিয়ে এসেছেন।

সভাপতি মো.রানা আহম্মেদ দৈনিক দিন প্রতিদিন”কে জানান- দেশের চলমান পরিস্থিতিতে সমাজের প্রত্যেকে এগিয়ে আসতে হবে। এই দেশের প্রতি সকলের দায়িত্ব রয়েছে। সরকারের দিকে তাকিয়ে না থেকে সকল শ্রেনী পেশাজীবি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহব্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net