1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় অসহায় পরিবারের মাঝে চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসের ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

করোনায় অসহায় পরিবারের মাঝে চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসের ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৬১ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: করোনা পরিস্থিতিতে কর্মহীন গৃহবন্দী অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়।
বৃহস্পতিবার ৯এপ্রিল নিবন্ধিত সেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অসহায়, প্রতিবন্ধী, বিধবা, দুস্থ ও ভবঘুরে ব্যাক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে উপজেলার কোনাখালী ইউনিয়নে ১৪০টি পরিবার ও পৌর এলাকার ৬০টি পরিবারের হাতে এ খাদ্য সামগ্রি প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়া। বিতরণকৃত খাদ্য সামগ্রির মধ্যে ছিল- চাল, ডাল, আলু ও তেল।
এব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়া জানান, প্রাথমিক পর্যায়ে উপজেলায় ২০০জন কর্মহীন গৃহবন্দী পরিবারের খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। তন্মধ্যে কোনাখালী ইউনিয়নে ১৪০ পরিবার ও পৌর এলাকার ৬০টি পরিবার রয়েছে।
এদিকে খাদ্যসামগ্রি বিতরণ কার্যক্রমে চকরিয়া উপজেলা প্রশাসন, চকরিয়া থানা, কোনাখালী ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থা সার্বিক সহযোগিতা করায় উল্লেখিত দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net