ঢাকা   ১০:০৯:২০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা অব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৯৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আলমগীর হোসেন ,খাগড়াছড়ি প্রতিনিধি॥
বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব রেশন থেকে খাবার দিয়ে খাগড়াছড়ির গরীব, দুস্থ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছে। চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র উদ্যোগে আজও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন রিজিয়ন, জোন ও ক্যাম্পের সদস্যরা।
সকাল থেকে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের নুনছড়ি, থলিবাড়ি, হেডম্যানপাড়া, বাহাদুর পাড়া ও দূর্গম পাচ একর এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
পাহাড়ের কোন মানুষ না খেয়ে থাকবে না জানিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান সেনা কর্মকর্তারা।
মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান সহ পদস্থ কর্মকর্তারা জোন এলাকার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি