ঢাকা   ০৩:৩০:২১ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

চীন থেকে দেশে আনা হলো বিপুল চিকিৎসা সামগ্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৫১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
কোভিড-১৯ এর মোকাবেলায় বিপুল পরিমাণ চিকিৎসা সামগ্রী নিয়ে বিমানবাহিনীর সি-১৩০জে প্লেন চীনের রাজধানী বেইজিং থেকে দেশে আনা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) টেস্ট কিট, এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ইলেট্রনিক থার্মোমিটার, মেডিকেল সেফটি গ্লাস, প্রটেক্টিভ গ্লাভস, গগলস এবং পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে বিমানটি বেইজিং থেকে রওনা দিয়ে দেশে পৌঁছায়।

বিভিন্ন চিকিৎসা সামগ্রী পরিবহনের জন্য সরকারের উদ্যোগে এই প্রথমবারের মতো প্লেন পাঠানো হলো।

রাষ্ট্রদূত মাহবুব উজ জামান জানান, চীনের বিভিন্ন সংস্থা আরও জিনিস দিতে চাচ্ছে, কিন্তু পরিবহন সমস্যার কারণে সেগুলো আনতে যেতে কিছুটা দেরি হচ্ছে। তবে এ ধরনের উদ্যোগের ফলে দ্রুততার সঙ্গে পণ্য আসবে।

এর আগে কোভিড-১৯ এর প্রতিরোধে চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি আনার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান বেইজিং পাঠানো হয়।

সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কিছু শুভেচ্ছা সামগ্রী যেমন- হস্ত ও কুটির শিল্প জাতীয় উপহার সামগ্রী বিমানবাহিনীর ওই বিমানের মাধ্যমে চীনে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি