1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মুন্সীরহাট বিএনপি’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে মুন্সীরহাট বিএনপি’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩৫৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদ জিয়া এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদার পক্ষে দেশে চলমান করোনা সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দিনমুজর ও অসহায়-দুস্থ প্রায় ৩০০ শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্র সামগ্রী ছিলো। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদার পক্ষে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি প্রবাসী ফোরামের আর্থিক সহযোগিতায় ও মুন্সীরহাট বিএনপি’র সার্বিক তত্ত্বাবধায়নে শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার মুন্সীরহাট বাজারে এ উপলক্ষে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি মো. জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. দাউদ হোসেন, প্রচার সম্পাদক মো. রিপন মিয়া। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন যুবদল নেতা জাফর আহমেদ, স্বপন, কবির, প্রবাসী ফোরাম নেতা মো. আলম ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, প্রবাসী ফোরাম, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, প্রবাসী ফোরাম, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় দেশে চলমান এই সংকটকালীন সময়ে অসহায় ও কর্মহীন দিনমজুরদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net