1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ, ২ জনকে জরিমানা, ১টি দোকান সিলগালা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

ঝিনাইদহে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ, ২ জনকে জরিমানা, ১টি দোকান সিলগালা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৬৬ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ৩ টি ফার্সেমী থেকে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, নকল ঔষধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ক্যাসেল ব্রীজ এলাকার বাধন ফার্মেসী, আরাপপুরের আসাদ ফার্মেসী ও কেসি কলেজ এলাকার নিউ তাজমহল ফার্মেসী থেকে বিপুল পরিমান নকল ও নিষিদ্ধ কোম্পানীর ঔষধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেদায়েত উল্যাহ ২ টি ফার্মেসীকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করে। মালিক না থাকায় নিউ তাজমহল ফার্মেসীকে সীলগালা করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় শহর এইচ এস এস সড়ক ও শৈলকুপার শেখপাড়া বাজার থেকে নকল ও সরকারি বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়।
অভিযানে জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net