1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ১জন আক্রা‌ন্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ১জন আক্রা‌ন্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৭০ বার

সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বা‌লিয়াডাঙ্গী উপজেলায় নতুন করে আরও একজ‌নের শরীরে করোনা ভাইরাসের (কভিড-১৯) উপস্থিতি পাওয়া গে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জেলা সি‌ভিল সার্জন ডা:মাহফুজার রহমান সরকার।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৮-এ । আক্রান্ত ওই ব‌্যক্তি(২৭) জেলার বালিয়াডাঙ্গী উপ‌জেলার ব‌লে জানা গে‌ছে।

সিভিল সার্জন ডা: মাহ্ফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করে ব‌লেন,রংপুর মেডিক্যাল কলেজের ল্যাবে রোববার বিকালে ওই ব‌্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব‌্যক্তি ঢাকা থে‌কে এ‌সে‌ছেন ব‌লেও জানান তিনি।
ত‌বে তি‌নি সুস্থ‌্য থাকায় তা‌ঁ‌কে বা‌ড়ি‌তে আই‌শো‌লেশ‌নে রাখা হ‌য়ে‌ছে।

অপর দি‌কে (২১ এপ্রিল ) মঙ্গলবার ঠাকুরগাঁও সদ‌রে এক নারীর ক‌রোনা প‌জে‌টিভ আ‌সে। আক্রান্ত হ‌য়ে তি‌নি চ‌লেযান বাবার বাড়ি পঞ্চগ‌ড়ে। প‌রে পঞ্চগ‌ড়ের প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁকে খুঁজে বের করে রাতে রংপুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

এ‌দি‌কে গত (১৭এ‌প্রিল) ৭বছর বয়সী এক শিশু ও যুব‌কের শরী‌রে ক‌রোনা উপ‌স্থি‌তি পাওয়া যায়। ওই দুই আক্রান্তদের একজনের বাড়ি হরিপুর মালিপাড়া চোরাঙ্গী গ্রামে ও অপরজনের বাড়ি রাণীশংকৈল উপজেলায় বলে জানায় স্বাস্থ্য বিভাগ ।

এর আগে যাদের দেহে করোনা ধরা পড়েছিল তাদের মধ্যে হরিপুরের ডাঙ্গীপাড়া গ্রামের একই পরিবারের দুজন এবং পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের ১জন ।

ঠাকুরগাঁও ‌সি‌ভিল সার্জন কার্যালয়ের সুত্র ম‌তে জেলায় কোভিড-১৯ এর সর্বশেষ ২৪ঘন্টায় পরীক্ষার জন‌্য রংপুর মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পাঠা‌নো হ‌য়ে‌ছে ২৮জনের। এ পর্যন্ত নমুনা পাঠা‌নো হ‌য়ে‌ছে -৫১২জ‌নের। এ‌দের ম‌ধ্যে সর্বমোট প্রাপ্ত নমুনার ফলাফল এসে‌ছে ৩২৫জ‌নের যার ম‌ধ্যে ৮জ‌নের পজিটিভ আ‌সে। যাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net