1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রাণের জন্য বাড্ডায় শতশত মানুষের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

ত্রাণের জন্য বাড্ডায় শতশত মানুষের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩২০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ত্রাণের জন্য রাজধানীর বাড্ডা এলাকার লিংকরোডে শতশত মানুষ বিক্ষোভ করছেন। পেটের ক্ষুধায় তারা রাস্তায় নেমেছেন বলে জানান। সেখানকার কাউন্সিলদের কাছে অনেক ত্রাণ গেলেও তারা এর কিছুই পাচ্ছেন না। মুখ দেখে ত্রাণ দেয়া হচ্ছে বলে তারা দাবি করছেন। এই কারণে ত্রাণ দেয়ার পদ্ধতিতে সরাসরি প্রধানমন্ত্রীর তদারকি চেয়েছেন অনেকে। কেউবা আবার সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ দেয়ার দাবি করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে তাদের বিক্ষোভ শুরু হয়। বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করলেও কাজ হয়নি। এ সময় রাস্তায় রিকশা উল্টে রেখে বিক্ষোভ দেখান তারা।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউবা বাড়ি বাড়ি কাজ করেন, কেউ রাজমিস্ত্রী, আবার কেউ রিকশাচালক।

বরিশালের চরমোনাইয়ের অধিবাসী রাজিয়া। মধ্যবাড্ডার পোস্ট অফিস গলিতে বসবাস করেন। বাড়ি বাড়ি তিনি কাজ করতেন। কিন্তু করোনাভাইরাসের কারণে কাজ হারিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা বাড়িতে যাইতে পারছি না। ভোটার লিস্টে আমাদের নাম নাই দেইখ্যা আমরা এক মুঠ চাইল পাইতাছি না। গরিব মানুষদের একটা খাবারও দিচ্ছে না। ঘর ভাড়া আছে। যারা ভালো তাদের ঘরে ঘরে দিয়ে আসছে। কিন্তু আমরা একমুঠ ভাত খাইতে পারতেছি না। আমাদের আইডেন্টি কার্ড দেশ বাড়িতে তাই সাহায্য দিচ্ছে না।’

বাড্ডার ময়নারবাগ এলাকার বাসিন্দা বিল্লাহ হোসেন। এই ফার্নিচারকর্মী জাগো নিউজকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, এত সাহায্য আসতাছে, অথচ বাড্ডা এলাকাবাসীর কেউ সাহায্য পাচ্ছে না। প্রধানন্ত্রীর কাছে একটাই দাবি, সেনাবাহিনীর মাধ্যমে যেন সবার ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়।’

তিনি বলেন, ‘এক মাস ধরে আমাদের কাজ বন্ধ। মানুষের পেটে খাবার নাই। টিভিতে এত দেখাচ্ছে সাহায্য দিচ্ছে, খাবার দিচ্ছে কিন্তু গবির মানুষ ও অসহায় মানুষ পাচ্ছে না। বাড়িওয়ালা বাড়ি ভাড়ার চাপ দিচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে বাড়ি বাড়া মওকুফ চাই।’

বিক্ষোভে অংশ নেয়া এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা মেয়রের (কাউন্সিলর) কাছে গিয়েছিলাম। তারা বলেছেন, আমাদের আত্মীয়-স্বজনদের দেয়ার পর যদি কিছু থাকে তাহলে আপনাদের দেব, নইলে দেব না। সরকার ঠিকই দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের দেয় নাই। আদর্শনগর, বড়র টেক সব জায়গায় এই অবস্থা। কেন তারা এমন করছে তার জবাব চাই। এক মুঠ চালও পাই নাই।’

মাদারীপুরের অধিবাসী মজিবর খান একজন শ্রমজীবী। উত্তর বাড্ডার মসজিদ কমিটির বাজার গলির এই বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জাগো নিউজকে বলেন, ‘সেখানে কেউ এক কেজি চালও আমাদের কেউ দেয় নাই।’

দক্ষিণবাড্ডার গ্যারেজে বসবাস করা মো. আইনাল রিকশাচালক চালান। তিনি বলেন, ‘রিকশা বের করে কয়েকদিন মাইর খাইছি। পুলিশ আমদের কানধরে ওঠবস করায়। দ্যাশেও যেতে পারি না। কিন্তু কেউ কোনো সাহায্য দেয় না।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net