1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলায় বিএফইউজে-ডিইউজে’র উদ্বেগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলায় বিএফইউজে-ডিইউজে’র উদ্বেগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩৬৯ বার

নিজস্ব প্রতিবেদক :
বিডিনিউজ টুযেন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় দায়েরের খবরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নেতৃবৃন্দ।
বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আজ (রবিিবার) প্রদত্ত বিবৃতিতে এ উদ্বেগ জানান। নেতৃবৃন্দ করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকিতে থাকা কর্মহীন দুর্দশাগ্রস্ত মানুষের জন্য সরকার বরাদ্দকৃত চাল আত্মসাত সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় পাঠকপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমের দুই সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে বিতর্কিত নিপীড়নমূলক আইনে মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী করোনাদুর্যোগের মধ্যে সরকারের পক্ষ থেকে যে ছিটেফোটা খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে তাও লোপাটের খবর আসছে প্রতিদিনই। সেরকম একটি সংবাদেও জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙি থানায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার রাতে মামলা দায়ের করেছেন। কোন সংবাদে তথ্যগত অসঙ্গতি থাকলে তার প্রতিবাদ করার নিয়মতান্ত্রিক পন্থা রয়েছে। তা না করে নিপীড়নমূলক কালো আইনে থানায় মামলা ঠুকে দেয়া সংবাদমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে বড় ধরণের হুমকি। জাতীয় পর্যায়ের দু’জন সম্পাদকের বিরুদ্ধে উপজেলা পর্যায়ে মামলা গ্রহণের ক্ষেত্রে থানা পুলিশও দায়িত্বহীনতা পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি। ডিজিটাল নিরাপত্তা আইনটি প্রণয়নের সময়েই আমরা বলেছিলাম যে, সংবাদমাধ্যমের কন্ঠরোধে এ আইনের অপব্যবহার হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহার করার দাবি জানান।

খবর বিজ্ঞপ্তির

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net