1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

নোয়াখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল অনিয়মের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩০৩ বার

মাহবুবুর রহমান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জেলেদের জন্য মানবিক সহায়তার চাল বিতরণে নোয়াখালী সদর উপজেলা আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার বকসীর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ।

গত মঙ্গলবারে তিনি জেলেদের মাঝে চাল বিতরণ করেন যেখানে ৪০ কেজি করে দুই মাসের চাল ৮০ কেজি পাওয়ার কথা সেখানে প্রতি কার্ডের বিপরীতে মাত্র ১৩-১৪ কেজি চাল পেয়েছেন জেলেরা । কার্ডধারী অনেক জেলেই চাল না পাওয়ার অভিযোগ করেছেন।এতে জেলেরা চরম ক্ষোভ প্রকাশ করে এবং চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়।

জানা গেছে, জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জাটকা আহরণকারী জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ অধিশাখা থেকে আন্ডারচর ইউনিয়নে জেলেদের জন্য ২০টন চাল বরাদ্দ দেয়া হয়।

জেলেরা অভিযোগ করে বলেন,আমাদের কার্ড আছে কিন্তু চাল পাইনি আমরা ।আমাদের মধ্যে যারা পেয়েছেন তারা ৪০ কেজির যায়গায় ১৩-১৪ কেজি করে পেয়েছেন।

শিপন নামে এক জেলে জানান, চাল কমের কথা বলায় আমাকে চেয়ারম্যানের ছেলে আমাকে অস্ত্র ঠেকিয়ে মারধর করে।

এ দিকে রবিবার সকালে ইউনিয়নের বাংলাবাজারে জেলেদের ত্রাণ নিয়ে অনিয়ম করায় চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় জেলেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

অভিযোগের বিষয়ে ইউপিতে গেলে চেয়ারম্যান আলী হায়দার বকসীকে পাওয়া যায়নি । তাকে ফোন করা হলে তিনি অনিয়মের কথা স্বীকার করে বলেন,আমার পরিষদে যে চাল বরাদ্ধ আসছে তাতে জন প্রতি ৮০কেজি করে কার্ডধারী সকল জেলেকে দেওয়া সম্ভব না। তাই সবাই যেন পাই সেভাবে বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: মোতালেব হোসেন বলেন,জেলেদের জন্য প্রতিটি কার্ডের বিপরীতে ৪০ কেজি করে দুইমাসের ৮০ কেজি করে চাল বরাদ্দ দেয়া
হয়েছে। কার্ডের বাহিরে কাউকে চাল বিতরণ করার নিয়ম নেই।

এ বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান বলেন,চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন আমি বাস্তবায়ন
করবো । আমার উপজেলায় কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার বলেন, আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে আমি অভিযোগ পেয়েছি । তদন্ত করে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net