1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফৌজদারহাটে ফিল্ড করোনা হাসপাতালের যাত্রা শুরু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

ফৌজদারহাটে ফিল্ড করোনা হাসপাতালের যাত্রা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২৯৮ বার

অশোক দাশ, (সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রা শুরু করল দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। কাজ করতে চাইলে দেশের মানুষের সংকটে এগিয়ে আসতে চাইলে যেকোন উপায়ে-যেকোনো কাজ-যে কারো দ্বারা সম্ভব।
এমনই একটি উদাহরণ সৃষ্টি করলেন চট্টগ্রামের কৃতি সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার বড় ভাই আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া।
তিনি এক মাস আগে হাসপাতাল নির্মাণে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিশ্ব করোনা প্রেক্ষিতে দেশের মানুষের কথা চিন্তা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, এক লাখ লোক ১০০ টাকা করে দিলে ১ কোটি টাকার ফান্ড হবে এ টাকায় হাসপাতাল তৈরি সম্ভব।
আর এতে করে সকলের নজরে পড়ে বিষয়টি-এগিয়ে আসেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান নাভানা গ্রুপ। দেশের প্রথম ফিল্ড হাসপাতাল হিসেবে সীতাকুণ্ডের ফৌজদারহাটে উদ্যোগ গ্রহণের মাত্র ২৩ দিনের মাথায় ২১ এপ্রিল মঙ্গলবার সকালে রোগী দেখার মধ্য দিয়ে এই হাসপাতাল জনসাধারণের জন্য উন্মুক্ত করে যাত্রা শুরু করেন।
এতে করে করোনা রোগীদের চিকিৎসা দিতে সরকারি বিভিন্ন হাসপাতালের মত আরো একটি সেবা প্রতিষ্ঠানের সুযোগ সৃষ্টি হল দেশে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নাভানা গ্রুপের দেওয়া একটি দ্বিতল ভবনের সাড়ে ৬ হাজার বর্গফুট জায়গা নিয়ে গড়ে উঠেছে এই হাসপাতালটি। নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ভবন ও জায়গা দিয়ে হাসপাতাল তৈরীতে প্রধান উদ্যোক্তার ভূমিকা পালন করেন। ৬০ শয্যা বিশিষ্ট এ অস্থায়ী হাসপাতলে ইতিমধ্যে ১০টি আইসিইউ বেড‌ ও ৪টি ভেন্টিলেটর সংগ্রহ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবক মিলিয়ে ৩৫ জনের একটি দল গঠন করা হয়েছে।
নবনির্মিত এ হাসপাতালে‌ সেচ্ছা সেবক হিসেবে কাজ করতে প্রায় ২৮৭জন তরুণ আবেদন করলেও ২৫ জনকে নির্বাচিত করেন কর্তৃপক্ষ।ইতিমধ্যে তাদেরকে করোনা রোগীর যত্ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণও দেয়া হয়েছে।
হাসপাতালের উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া বলেন, এমন সময় আমরা এই হাসপাতালটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চালু করতে যাচ্ছি যখন সারাদেশে করোনা রোগীর চিকিৎসা নিয়ে নানা ধরনের দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন সাধারণ জনগণ। আমরা প্রমাণ করতে চাই করোনা রোগীরা অবহেলার পাত্র নয়। নিজেদের নিরাপদ রেখেও করোনা রোগীদের সেবা দেওয়া যায়।
তিনি বলেন, আমরা ৩৭টি বেড স্থাপন করেছি।
এছাড়াও থাকছে পাঁচটি ভেন্টিলেটর। রোগিদের চিকিৎসা ও পরিবহনের জন্য রয়েছে একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস । ধীরে ধীরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা আছে আমাদের। এখানে চিকিৎসক-নার্স ও স্বেচ্ছাসেবকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা-সরঞ্জাম সামগ্রীর যোগান রয়েছে।
এ হাসপাতালটি মানুষের অর্থে ও ব্যক্তি উদ্যোগে হলেও এখানে চিকিৎসা হবে বিনামূল্যে। জ্বর সর্দি কাশির রোগীরাও যেতে পারবেন সেখানে। তাদেরও চিকিৎসা হবে। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল উদ্বোধন এর ব্যবস্থা করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net