ঢাকা   ০৮:৪৪:২২ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

রাউজানে মৎস্যজীবীকে গুলি করে হত্যার ঘটনায় থানা মামলা দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৪০৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানের হালদা নদীতে ডিম সংগ্রহকারী ও ওয়ার্ড যুবলীগের সভাপতি বিতান বড়ুয়া (৪৩)কে গুলি করে হত্যার ঘটনায় রাউজান থানায় মামলা হয়েছে।২৭ এপ্রিল সোমবার নিহত বিতান বড়ুয়ার স্ত্রী জয়শ্রী বড়ুয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলায় প্রতিবেশী মৃত অনাদি বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া ও ছেনরাম বড়ুয়ার ছেলে উদয়ন বড়ুয়া প্রকাশ তুফান বড়ুয়ার নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০/১২জনকে আসামী করা হয়।নিহতের স্ত্রী জয়াশ্রী বড়ুয়া জানান, তার স্বামী বাড়ির পাশের দিদির কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়ে বাড়ি ফেরার পথে তুফান বড়ুয়া আমার স্বামীকে ঝাঁপটিয়ে ধরলে রাহুল বড়ুয়া অস্ত্র টেকিয়ে বুকে গুলি করে হত্যা করেন। স্থানীয়া জানান,বিতান বড়ুয়া বহু বছর ধরে হালদা নদীতে ডিম সংগ্রহ ও মাছের পোনা বিক্রি করতেন।ডিম সংগ্রহকে কেন্দ্র করে বিতান খুন হয়েছে বলে তাদের ধারণা। স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর আলী জানান, বিতান খুব ভাল ছেলে ছিল। সে দলের জন্য নিবেদিত প্রাণ ছিল। যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করার আহবান জানান তিনি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্ জানান,থানায় মামলা নেয়া হয়েছে।খুনিদের গ্রেপ্তারের চেষ্টায় তাঁরা মাঠে রয়েছে।এই ঘটনায় জড়িত কোন সন্ত্রাসী পার পাবে না।বিতান বড়ুয়া হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম।এসময় পুলিশ সুপার পরিবার ও স্থানীয় লোকজনের সাথে এবিষয়ে কথা বলেন।উল্লেখ্য যে,২৬ এপ্রিল রোববার সাড়ে ৪টা দিকে পৌর ১নং ওয়ার্ডের অংকুরিঘোনার বৃদ্ধা আশ্রম সংলগ্ন মিলন বড়ুয়ার বাড়ির সামনে প্রতিবেশী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি