1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রিক্সা করে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে সমাজসেবক আরিফুল ইসলাম আমির - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

রিক্সা করে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে সমাজসেবক আরিফুল ইসলাম আমির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৪১০ বার

জিল্লুর রহমান (রাসেল), হাতিয়া প্রতিনিধি:
করোনার প্রভাবে সরকারের নির্দেশ মেনে সকলে নিজ নিজ গৃহে অবস্থান করছেন। এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন বিপাকে। তাই রিকশা করে ক্ষতিগ্রস্ত, গরিব, দিন মজুর মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বুড়িরচরের সমাজসেবক আরিফুল ইসলাম আমির।

বুধবার সকাল থেকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ২৭০ টি পরিবারের মাঝে রিক্সা করে এ সকল খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ও 500 গ্রাম তৈল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বুড়িরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া ও এলাকার মান্যগণ্য ব্যক্তি বর্গ।

আরিফুল ইসলাম আমির জানান, করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী মানুষ গুলোর আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে। তাই আমি চেষ্টা করছি আমার সাধ্যের মধ্যে কিছু করার জন্য। এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতারা সকলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসাটা অতীব জরুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net