1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউন অবস্থায়ও জুবায়ের আহমদ আনছারির জানাজায় অর্ধলক্ষাধিক মানুষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

লকডাউন অবস্থায়ও জুবায়ের আহমদ আনছারির জানাজায় অর্ধলক্ষাধিক মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩৪৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দেশ বরেণ্য মুফাসসির ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন জুবায়ের আহমদ আনছারির দ্বিতীয় ছেলে মাওলানা আসাদুল্লাহ গালিব।
পরে বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

এদিকে, করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতেও মাওলানা জুবায়ের আহমদ আনছারির জানাজার নামাজে অর্ধলক্ষাধিক মানুষের আগমন ঘটে। সকাল থেকেই লকডাউন ও বৃষ্টিকে উপেক্ষা করে বি-বাড়িয়ার বেড়তলায় তাঁর ছাত্র, ভক্ত ও আলেম-উলামার ঢল নামে। জনতার স্রোত দেখে স্থানীয় প্রশাসনও লকডাউন আইন কয়েক ঘণ্টার জন্য শিথিল করে দেয়।

জানাজায় উপস্থিত হতে না পেরে টেলিফোনে উপস্থিত সকলের মধ্যে কনফারেন্সে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী, উপস্থিত থেকে বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের ছেলে শায়খুল হাদীস আল্লামা মামুনুর হক, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবীব, জামেয়া ইউনুসিয়ার প্রিন্সিপাল আল্লামা সাজিদুর রহমান, জমিয়তের সহ সভাপতি আল্লামা আবদুর রউফ ইউসুফী, আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবী, আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরী প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত, এবং স্থানীয় উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ, বিএনপি, ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।
এতে জানাজায় অর্ধেক লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

উল্লেখ্য, গতকার শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫.৪৫ মিনিটে বি-বাড়িয়ার মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারি ইন্তেকাল করেন। দেশ-বিদেশে খ্যাতিসম্পন্ন ইসলামি সুবক্তা হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসকদের পরামর্শমতে তিনি মার্কাজপাড়ার আনছারি মঞ্জিলে গত কয়েক মাস থেকে অবস্থান করছিলেন।

অসুস্থতার কারণে সকল ইসলামি প্রোগ্রাম বাতিল করে দিয়েছিলেন। গত কয়েক দিন ধরে শারিরীক অবস্থা খারাপ থাকার পর গতকাল বিকেল ৫.৪৫ মিনিটে তিনি নিজ বাড়িতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে জুবায়ের আহমদ আনছারীর বয়স ছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে এবং অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net