1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউন ঘোষণা রাউজান উপজেলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

লকডাউন ঘোষণা রাউজান উপজেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৪০৬ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুমতিক্রমে রাউজান উপজেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।২৩ এপ্রিল বৃহস্পতিবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি জোনায়েদ কবীর সোহাগ এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করেন।গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লকডাউন চলাকালীন সময়ে ” সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮” এর ১১ (১) (২) (৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে রাউজান উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে ।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অন্য উপজেলা ও জেলা হতে প্রবেশ করতে পারবেন না। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টার পর হতে সকাল ৬টা পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।উপজেলায় সাপ্তাহিক হাট-বাজার বন্ধ থাকবে।এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে।তবে লকডাউন চলাকালীন সময়ে বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট ও ব্যাকিং কার্যক্রম,চিকিৎসা সেবা,চিকিৎসা সরঞ্জামাদি, রোগী ও ঔষধ বহনকারী যানবাহন চালু থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net