1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় চট্টগ্রাম থেকে আসা বৃদ্ধ আইসোলেশনে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

শরণখোলায় চট্টগ্রাম থেকে আসা বৃদ্ধ আইসোলেশনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩৫৪ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছেন বাগেরহাটের শরণখোলা উত্তর কদমতলা গ্রামের কালু শেখ (৭০)। করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সোমবার রাত ৮টার দিকে তিনি বাড়িতে আসেন। এখবর জানতে পেরে আশপাশের মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হলে তারা বিষয়টি পুশিকে জানায়। পুলিশ ওইদিন রাত ১২টারদিকে তাকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালের আইসোলেশনে পাঠিয়ে দেয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত লালু শেখের ছেলে কালু শেখ দীর্ঘদিন পরে বাড়ি আসলে এলাকাবাসীর মধ্যে করোনাভীতির দেখা দেয়। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর তাকে বাড়ি থেকে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এসএম ফয়সাল আহমেদ জানান, পুলিশ ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার শরিরে কোনো অসুস্থতার লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ওই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসক জানান, দেশে করোনাভাইরাস সংক্রমণের পর শরণখোলায় এর আগে আরো দুইজনকে আইসোলেশনে রাখা হয়েছিল। নমুনা পরীক্ষার পর করোনার উপস্থিতি না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net