ঢাকা   ০৮:১৫:১১ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

শরণখোলায় জমি দখলে নিতে সংখ্যালঘু পরিবারের ওপর দুই দফা হামলা, আহত-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৪২০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধে দিপু চন্দ্র মিস্ত্রি (৪২) নামের এক সংখ্যালঘু পরিবারের ওপর দুইদফা হামলার অভিযোগ পাওয়া গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়াসহ আবার মারপিট এবং টাকা ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
বরিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে প্রথম দফা এবং এদিন সন্ধ্যা ছযটার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েদ্বিতীয় দফায় হামলা ও মারপিটের এঘটনা ঘটে। আহতরা হলেন, দিপু চন্দ্র মিস্ত্রির ভাই বিমল মিস্ত্রির ছেলে বিপুল মিস্ত্রি (২২) ও বাবুরাম মিস্ত্রির ছেলে শ্যামলাল মিস্ত্রি (৪৫)। এঘটনায় শরণখোলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
দিপু চন্দ্র মিস্ত্রির লিখিত অভিযোগে জানান, তার পৈত্রিক সূত্রে পাওয়া এক একের ২৫ শতক জমির মধ্যে একই গ্রামের লালমিয়া মুন্সির ছেলে রাজ্জাক মুন্সি একটি জাল দলিল করে দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছে। ঘটনারদিন দুপুর আড়াইটার দিকে রাজ্জাক মুন্সি, চুন্নু মুন্সি, পিঞ্জু মুন্সিসহ ১০-১২জন লোক দা, লাঠিসোটা নিয়ে এসে জোরপূর্ব তার জমির মাটি কেটে দখলে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে তারা এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে বিপুল মিস্ত্রি ও শ্যামলাল মিস্ত্রি গুরুতর আহত হয়।
দিপু মিস্ত্রি জানান, আহতদের শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে গিয়ে রাজ্জাকের ভাই রাসেল মুন্সির নেতৃত্বে ৫-৬জন আবার তাদের ওপর হামলা চালায়। হাসপাতাল থেকে চলে না গেলে হাত-পায়ের রগ কেটে দেওয়া হবে বলে তারা হুমকি দেয়। এসময় তাদের সাথে থাকা সাড়ে সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা। এছাড়া ওইদিন রাতে বাড়ির হঁাস-মুরগি ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে বিভিন্নভাবে তাদেরকে হুমকি দিয়ে আসছে। এতে তারা চরম আতঙ্কে রয়েছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, সংখ্যালঘু পরিবারের ওপর হামলার বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি