1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শৈলকূপায় ১২৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো মৃধাবাড়ী ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ 

শৈলকূপায় ১২৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো মৃধাবাড়ী ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৮০ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় হত দরিদ্র ১২৫ টা পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ঐতিহ্যবাহী মৃধাবাড়ী ফাউন্ডেশন।

বুধবার (২৯ এপ্রিল) মৃধাবাড়ী ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়
১১ আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর, আবাইপুর, মিনগ্রাম, কৃপালপুর গ্রামে
এই কার্যক্রম পরিচালনা করে কৃপালপুর গ্রামের মৃধা বাড়ীর যুবকেরা৷

জানা যায়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেয় ঐতিহ্যবাহী মৃধাবাড়ী ফাউন্ডেশন।

ইফতারির সামগ্রীর মধ্যে ছিল, মুড়ি, ছোলা, খেজুর ও আখের গুড়। প্রত্যেক পরিবার কে ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা,আধা কেজি খেজুর, ১ কেজি গুড় দেয়া হয়।

এ বিষয়ে মৃধাবাড়ী ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মৃধা বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এগিয়ে এসেছি৷
দেশের এই ক্রান্তিলগ্নে প্রত্যেক বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।। ভবিষ্যতে ও সমাজের মানুষের জন্য আমাদের সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, মৃধাবাড়ী ফাউন্ডেশন এলাকায় বিভিন্ন সময়ে এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net