1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন বিএনপির নেতা তোতন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর

হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন বিএনপির নেতা তোতন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৭৬ বার

মুজিব উল্ল্যাহ্ তুষার:
করোনো ভাইরাসে সংক্রামিত হয়ে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে প্রায় ২ লক্ষের কাছাকাছি। এই মহামারী ভাইরাসের সংক্রমণে বাংলাদেশেও মৃত্যুর সংখ্যার পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যা। মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সরকার গত (২৬, মার্চ) থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা দেওয়ার মাধ্যমে দেশে চলছে অঘোষিত লকডাউন।
দেশের কয়েকটি জেলাকে করোনার হটস্পট ঘোষণা দেওয়ার পর যেমন বাড়ছে আতঙ্ক তেমনি দেখা দিয়েছে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সংকট। সরকার ঘোষিত এই সাধারণ ছুটিতে দিশেহারা হয়ে পড়েছেন কর্মহীন অসহায় দিনমজুর মানুষ গুলো।
দেশের এই দুর্যোগ মূহুর্তে দলমত নির্বিশেষে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অসহায় কর্মহীন দিনমজুর মানুষ গুলোর পাশে দাড়িয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগরীর ৪১,টি ওয়ার্ডে গৃহহীনসহ বিভিন্ন শ্রেণি, পেশার মানুষের মাঝে ত্রাণ বিতরন করে কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও নগর বিএনপির সহ-সভাপতি এস,কে, খোদা তোতন।
বিএনপির এই নেতা সংবাদ মাধ্যমকে বলেন, দেশের এই দুর্যোগ মূহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন দেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান সকলে এগিয়ে আসলে অসহায় মানুষ গুলোর কষ্ট কিছুটা হলেও কমবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net