1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসামাজিক কার্যকলাপে রাজি না হওয়ায় পালিত মেয়েকে নির্যাতন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি

অসামাজিক কার্যকলাপে রাজি না হওয়ায় পালিত মেয়েকে নির্যাতন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩০৮ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অসামাজিক কার্যকলাপ রাজি না হওয়ায় পালিত মেয়েকে নির্যাতনেন অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে । এ ঘটনায় মেয়ে বাদী হয়ে তালতলা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের মোঃ নজরুল ইসলামের পালিত মেয়ে (১৬) কে দিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করার চেষ্টা করে তার স্ত্রী হাসিনা বেগম। মায়ের এমন সিদ্ধান্তে পালিত মেয়ে রাজি না হলে তাকে র্দীঘদিন ধরে শারিরীক নির্যাতন করে ঘরে আটকে রাখেন। মেয়েটি নিজের জীবন রক্ষার্থে গত বুধবার দুপুরে কৌশলে ঘর থেকে বের হয়ে একই গ্রামের আঃ মতিন নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু বিচারকরা তাদের স্বার্থ হাসিলের জন্য ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করেন। এ ঘটনায় মেয়ে বাদী হয়ে একটি অভিযোগ করেন।

পালিত মেয়ে (১৬) জানান, আমার পালিত মা র্দীঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে জড়িত। আমাকে দিয়েও অসামাজিক কার্যকলাপে লিপ্ত করার চেষ্টা করেন । মায়ের এসব কর্মকান্ডে প্রতিবাদ করলে আমাকে শারিরীক নির্যাতন করেন, এমনকি আমার পড়ালেখাও বন্ধ করে দিয়েছেন। আমার জীবন বাঁচাতে এখন অন্যজনের বাড়িতে আশ্রয় নিয়েছি।

অভিযুক্ত মা হাসিনা বেগমকে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, আপনি ফাঁড়ির স্যারের সাথে কথা বলেন।

নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, এ মহিলার অসামাজিক কর্মকান্ডে এলাকাবাসী একাধিকবার বাঁধা দিয়েছেন কিন্তু কোনো ভাবেই বন্ধ করা যায়নি। যদি কেউ এককভাবে বাঁধা দিতে যায় তাকে জড়িয়ে নানান মন্তব্য করেন। মেয়ের বিষয়টি আমরা শুনে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করি। এ মহিলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী গণস্বাক্ষর দিয়েছেন ।

স্থানীয় ইউপি সদস্য মোহসিন হোসেন বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য আমরা সোমবার সকালে বসেছিলাম । এক পক্ষ উপস্থিত হয়েছে আরেক পক্ষ আসেনি । বর্তমান পরিস্থিতিতে শতাধিক লোক একসাথে নিয়ে বিচার শালিশ করেন কিভাবে এমন প্রশ্নে তিনি বলেন, অনেক লোক উপস্থিত হয়েছিলো কেউ কারো পাশে ছিলো না। সন্ধ্যার পরে আবারও বসবো। বিষয়টি মীমাংসা না হলে আইনি প্রক্রিয়া চলবে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তৃতীয় পক্ষ কোনো প্রকার সুবিধা নিচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে শতাধিক লোক একসাথে নিয়ে বিচার শালিশ করে কিভাবে এমন প্রশ্নে তিনি বলেন, এক সাথে এত লোক নিয়ে বিচার করার কোনো সুযোগ নেই ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net