1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে চাপালিয়াপাড়া প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে খাদ্য-সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

চৌদ্দগ্রামে চাপালিয়াপাড়া প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে খাদ্য-সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ২৯৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চাপালিয়াপাড়া প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং চাপালিয়াপাড়া গ্রামের প্রবাসীদের আর্থিক সহযোগিতা ও যুবসমাজের সার্বিক সহযোগিতায় বৈশ্বিক মরণঘাতি মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে দেশের চলমান সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া প্রায় ১০০ টি অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সংগঠনের সদস্যরা অসহায় ও হত দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য দ্রব্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে আসেন। এতে প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মুড়ি, চিনি, ছোলা, খেসারী, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। শুক্রবার সকালে উপজেলার গুনবতী ইউনিয়নের চাপালিয়াপাড়া গ্রামে এ উপলক্ষে আয়োজিত খাদ্য দ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী মো. রাসেল, সংগঠনের সদস্য মো. পুলক আকবর, মো. আরিফ, মো. রাজিব, জয়, নাছিব, রকি,আরমান, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যরা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। দেশের এই ক্রান্তি লগ্নে কর্মহীন ও অসহায় মানুষদের পাশে সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান সংগঠনের সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি মো. নুরুল আমিন জুয়েল, সাধরণ সম্পাদক আব্দুল আউয়াল সোহাগ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net