1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে চাল চুরি করে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

তাড়াইলে চাল চুরি করে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩০৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কি‌শোরগ‌ঞ্জের তাড়াইলে সরকা‌রের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কে‌জির ৬০ বস্তা চালসহ দিকদাইর ইউনিয়‌নের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তিসহ ২ জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটক অপরজন মো. চান মিয়া একজন কা‌লোবাজা‌রি বলে জানা গেছে।

বৃহস্প‌তিবার সকা‌লে দিকদাইর ইউনিয়‌নের বড়ুহা গ্রাম থে‌কে এক‌টি পিকআপ ভ‌র্তি চালসহ তা‌দের আটক করা হয়। এ ঘটনার পর ওই ডিলা‌রের গুদাম সিলগালা ক‌রে দি‌য়ে‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা।

তাড়াইল থানা পু‌লি‌শের ওসি মো. মু‌জিবুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ জানান, কা‌লোবাজা‌রে চালগু‌লো বি‌ক্রি করা হ‌য়ে‌ছে এমন অ‌ভি‌যো‌গে ডিলারসহ ২ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। ত‌বে আটকদের দা‌বি ১০ টাকা কে‌জি দ‌রে কেনার পর ক্রেতারা চালগু‌লো বেপা‌রি‌দের কা‌ছে বে‌শি দা‌মে বি‌ক্রি ক‌রে দেয়। এ ব্যাপা‌রে তদ‌ন্তের পর প্র‌য়োজনীয় ব্যবস্থা নেয়া হ‌বে।

তাড়াইল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. তা‌রেক মাহমুদ জানান, কা‌লোবাজা‌রে চালগু‌লো বি‌ক্রি করা হ‌য়ে‌ছে কিনা সে‌টি যাচাই ক‌রে দেখ‌তে উপ‌জেলা খাদ্য কর্মকর্তা‌কে প্রধান ক‌রে এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ২৪ ঘণ্টার ম‌ধ্যে ক‌মি‌টি‌কে তদন্ত ক‌রে রি‌পোর্ট দি‌তে বলা হ‌য়ে‌ছে।

অভিযুক্ত ডিলা‌রের চাল বিতর‌ণের জন্য মজুদ রাখা গুদাম‌টি সিলগালা করে দেয়া হ‌য়ে‌ছে ব‌লেও জানান উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net