1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বগুড়ায় দুই নারীসহ তিনজন আক্রান্ত, একজনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

বগুড়ায় দুই নারীসহ তিনজন আক্রান্ত, একজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩১৩ বার

নুর আলম সিদ্দিকী ঃ বগুড়ায় ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত দুই নারীসহ আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ার সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের বাড়ি সারিয়াকান্দি উপজেলায় আর একজনের বাড়ি পাশের সোনাতলা উপজেলায়। এ নিয়ে বগুড়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত পাঁচজনের সন্ধান পাওয়া গেছে।
এর আগে ঢাকা ফেরত আদমদীঘির এক পুলিশ কনস্টেবল এবং নারায়ণগঞ্জ থেকে আসা একই উপজেলার এক রিকশাচালক করোনা আক্রান্ত বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। তাদের দুজনকেই করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে রাখা হয়েছে ।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় মঙ্গলবার বিকেল ৪টা থেকে বগুড়া জেলাকে লকডাউন (অবরুদ্ধ) করার ঘোষণা দেয় জেলা প্রশাসন।সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুরী জানান, সারিয়াকান্দি ও সোনাতলার যে তিনজন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরার পর থেকেই হোম কোয়ারেন্টিনে ছিলেন।

১৭ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে ১৮ এপ্রিল রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে আমাদের জানানো হয়েছে ওই তিনজনের করোনা পজিটিভ এসেছে। তিনি জানান, তাদেরকে আইসোলেশন ইউনিটে আনা হবে। তাদের বাড়িঘর লকডাউন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন জানান, ওই তিনজনের মধ্যে সারিয়াকান্দির বাসিন্দা পুরুষের বয়স ২৫ আর একই উপজেলার সেই নারীর বয়স ২০। তবে সোনাতলা উপজেলার বাসিন্দা অপর নারীর বয়স ৪৭।

এদিকে বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে মঙ্গলবার আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

৪৫ বছরের ওই ব্যক্তি জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৬টায় তার মৃত্যু হয়। তার বাড়ি শহরের নিশিন্দারা শৈলালপাড়ায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মৃত্যুর পর নিয়ম অনুযায়ী তার নমুনা সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net