1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় আড্ডা দেওয়াকে কেন্দ্র করে দুই বাড়ীর মধ্যে সংঘর্ষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

আনোয়ারায় আড্ডা দেওয়াকে কেন্দ্র করে দুই বাড়ীর মধ্যে সংঘর্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩১২ বার

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পীরখাইন গ্রামে স্কুল মাঠে আড্ডা দেওয়া কে কেন্দ্র করে শনিবার দুপুর থেকে দুই বাড়ীর মধ্যে দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১১জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দুই পক্ষের আবারো সংঘর্ষে লিপ্ত হলে পরিস্থিতি অবনতি হয়। পরে পুলিশ এসে লাটিপিটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষে জড়ানো কাউকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে। গত চার দিন ধরে চলে আসা এই সংঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ১১জন আহত হয়। আহতদের মধ্যে ছিল মোঃ শফি,মোঃ আনিছ,মোঃ মালেক,মোঃ জিহান(২৮),মনজুর,ফরহাদ,তৌহিদ,ইদ্রিস(৩০) মান্নান(৪২), নাজিম তাহের(৪৫) সহ আরো বেশ কয়েকজন।এদের মধ্যে ইদ্রিস কে গুরুতর আহত অবস্থায় (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়,গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আড্ডা দেওয়ার মাঝে পীরখাইন গ্রামের মধ্যম পাড়ার ছাত্রলীগ নেতা সায়েম ও পূর্ব পাড়ার ছাত্রলীগ নেতা জিহানের মধ্যে একে অপরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে কথা কাটাকাটি হয়। এর মাঝে দু’জনের হাতাহাতি হলে এক পর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে সংঘর্ষের এক পর্যায়ে মধ্যম পাড়ার লোকজন দেশীয় অস্ত্রসহ লাটিসোটা নিয়ে এগিয়ে আসলে দুই বাড়ীর মধ্যে সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়। এই বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফের সংঘর্ষ জড়াতে না পারে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুরো গ্রাম জুড়ে থম থমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net