1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এপ্রিলে স্থলবন্দর দিয়ে কাউকেই ঢুকতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

এপ্রিলে স্থলবন্দর দিয়ে কাউকেই ঢুকতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৪০৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস মোকাবিলায় এপ্রিল মাসে স্থলবন্দর দিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ব্রাহ্মণবাড়িয়া জেলার করোনা পরিস্থিতি পর্যালোচনার সময় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর আখাউড়া দিয়ে আজকে কেউ বাংলাদেশে আসেনি।

শেখ হাসিনা বলেন, ‘এপ্রিল মাসে আমরা কাউকেই ঢুকতে দেব না। স্থলবন্দর দিয়ে যারা ঢুকবে তাদেরকে সঙ্গে সঙ্গে বিজিবি কোয়ারেন্টাইনে রেখে দেব। তারপর আমাদেরকে খবর দেবে। কাজেই সবাইকে বলে দেয়া উচিত, ঢোকার চেষ্টা না করা। এই মাসটা যদি আমরা সুরক্ষিত রাখতে পারি, তাহলে আমাদের চিন্তা থাকবে না।’

প্রতিবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে বিজিবিকে নির্দেশ দিয়েছি, যারাই ঢুকতে চেষ্টা করবে সীমান্ত দিয়ে, সেখানেই তারা আটকাবে, সেখানেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। সেভাবে জায়গা ঠিক করা আছে। গতকালকে এই অভিযানে প্রায় ৭২ জন, বিভিন্ন জায়গায়, যেমন-বেনাপোলে ৫৪ জন, ভোমরায় ১৩ জন, ভুরুঙ্গামারীতে একজন, বাংলাবান্দায় চারজনকে আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net