1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩০১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার শিমুলবাঁক ময়নাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া (৪৬) ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলবাঁক ময়নাহাটি গ্রামের বাবুল মিয়ার সঙ্গে প্রতিবেশি মাজহারুল, সাজু ও তাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। ২০০৮ সালে উভয় পক্ষের সংঘর্ষে বাবুল মিয়ার পক্ষের একজন খুন হন। এ মামলার বাদী ছিলেন বাবুল মিয়া। এর জের ধরে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা চলছিল। শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাবুল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net