1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের স্বনামধন্য শিক্ষক হাবিবুর রহমান আর বেঁচে নেই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে প্রবাসীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন মোবাইল চোর বলায় ৫ জনকে কুপিয়ে জখম, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ সংরক্ষিত নারী আসনে জামায়াতের আসছেন যারা কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত ঈদগাঁও উপজেলাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা  ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জের স্বনামধন্য শিক্ষক হাবিবুর রহমান আর বেঁচে নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৫৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান (৮২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২২ এপ্রিল) ভোর ৫.৩০ মিনিটে করিমগঞ্জ উপজেলার ১ নং কাদির জঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামের নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, হাজার হাজার শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুর দেড়টায় নামাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন সেলিম, ১ নং কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলামিন লিটন, ৮ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি আমানুর রহমান হাইয়ূল এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net