1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে প্রবাসী শাহাদাৎ এর উদ্যোগে ২ শতাধিক পরিবারে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে প্রবাসী শাহাদাৎ এর উদ্যোগে ২ শতাধিক পরিবারে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৯১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান ও পৌর প্যানেল মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম কামালের দিক নির্দেশনায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী পৌরসভাধিন রামচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান মো. শাহাদাৎ হোসেনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান করোনা সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দিনমুজর ও অসহায়-দুস্থ ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ছোলা, চিড়া, লবণ, ১টি বয়লার মুরগী সহ নিত্য প্রয়োজনীয় খাদ্র সামগ্রী ছিলো। রবিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার পৌরসভাধিন রামচন্দ্রপুর ও দক্ষিণ নোয়াপাড়া গ্রামের দুই শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়। খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ কাজে প্রবাসী শাহাদাৎ হোসেন ছাড়াও সার্বিকভাবে সহযোগিতা করেন মো. মেহেদী হাসান রবিন, মো. রাজু খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রবাসী শাহাদাৎ হোসেনের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে এ খাদ্য ও ইফতার সামগ্রী পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। এবিষয়ে প্রবাসী মো. শাহাদাৎ হোসেন বলেন, “বিগত কয়েক বছরের ধারবাহিকতায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে দেশে চলমান সংকটকালীন সময়ে পৌর মেয়র মো. মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও সমাজের খেটে-খাওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও অসহায় মানুষদের জন্য নিজের সাধ্যানুযায়ী সর্বোচ্চটা দেয়ার চেষ্টা অব্যাহত থাকেবে ইন্ শা আল্লাহ্।” এসময় তিনি দেশের এই ক্রান্তি লগ্নে কর্মহীন ও অসহায় মানুষদের পাশে সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net