1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সরকারি চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি সদস্য সহ ২ জনকে ৭৫ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে সরকারি চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি সদস্য সহ ২ জনকে ৭৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৬৭ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি চালের বস্তা খুলে মুদি দোকানের গোডাউনে রেখে বিক্রি ও অন্যত্র সরিয়ে রাখা দায়ে ডিলার আবদুস সামাদ মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি শ্রীপুর ইউনিয়ন আ’লীগের বর্তমান সভাপতি পদে দায়িত্বে রয়েছেন। অপরদিকে সরকারি চাল মুদি দোকানে রেখে বিক্রি করায় মনির হোসেন নামের একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন সরকার এ জরিমানা করেন। জানা গেছে, দেশে চলামান করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। এ সময় মানুষ যেন খাবারে কষ্ট না পায় সেজন্য সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সারাদেশেই কেজি প্রতি ১০ টাকা দরে চাল বিক্রি চলছে। কিন্তু সেই চাল শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারের ডিলার ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুস সামাদ মেম্বার নিজ গোডাউনে না রেখে আরেকজনে মুদি দোকানের গোডাউনে রেখে চড়া দামে বিক্রি ও বস্তা খুলে ৫ কেজি করে পলিথিনের প্যাকেট করে রাখে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার সেখানে অভিযান চালান। অভিযানে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ডিলার আবদুস সামাদ মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা, সরকারি চাল রাখায় পাশের মুদি দোকানদারকে ২৫ হাজার টাকা জরিমানা এবং প্যাকেটজাতকৃত কিছু চাল উদ্ধার করা হয়। করোনা মহামারীর সময় আরও বিভিন্ন জায়গায় অভিযান চললেও চৌদ্দগ্রামে চালের কেলেঙ্কারী রোধে অভিযান করায় ম্যাজিষ্ট্রেট আল আমিন সরকারকে অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য দিনরাত পরিশ্রম করছে। কিন্তু কতিপয় ডিলার করোনা মহামারীর সুযোগে নিজেদের পকেট ভারী করার চেষ্টায় লিপ্ত। চাল কেলেঙ্কারী রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net