1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্রাণ চোর সমীপে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

ত্রাণ চোর সমীপে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪২৮ বার

“তুমি মানুষ, নাকি অন্য কিছু”
– মোঃ রায়হান সিরাজী

তুমি মানুষ, নাকি অন্য কিছু,
নাকি হিংস্র জানোয়ার?
তুমি মনুষ্যরুপী নির্লজ্জ দানব,
তুমি ঘৃণিত কুলাঙ্গার।

তুমি নষ্ট পথের, নষ্ট পথিক,
তুমি দক্ষ মুখোশধারী,
খুলেছে এবার লেবাস তোমার,
তুমি ফটকা মজুদদারী।

তুমি চোর, তুমি বাটপার,
তুমি ক্ষুধার্তের দুশমন,
বছর জুড়ে খেয়েছো শুধু
করেছো কতো লুন্ঠন ?

কত্তো বড় বেহায়া তুমি!
তুমি বুঝোনি মহামারী,
ভিখারীর ত্রান করেছো চুরি,
তুমি দেখোনি অনাহারী।

তুমি নিষ্ঠুর, তুমি নির্দয়,
তুমি জাহান্নামের কীট,
মেরেছো লাথি,গরীবের পেটে
করেছো তাদের চীট।

কথামালার জনদরদী তুমি,
তুমি আস্ত একটা ভন্ড,
হও হুঁশিয়ার, ক্ষোভ বেশুমার,
নচেৎ,জনতাই দিবে দন্ড।

নিজ গৃহের বোঝা তুমি
সমাজের বিষাক্ত সাপ,
দেশের জন্য অভিশপ্ত তুমি
খোদায় করবেনা মাফ।

সময় হয়েছে শুদ্ধ হবার
ছুটিওনা লোভের পিছু,
তবেই কেহ বলবেনা আর,
তুমি মানুষ, নাকি অন্য কিছু ?

লেখকঃ কবি সাহিত্যিক ছরাকার ও নাট্য ব্যক্তিত্ব
প্রভাষক, মোঃ রায়হান সিরাজী

বিঃদঃ এ কথা অবলীলায় বলা যায় যে, চোর নামক এসব নরপশুরা দেখতে মানুষের মতো হলেও, বৈশিষ্ট্য বিবেচনায় এরা রক্তচোষা হিংস্র জানোয়ার। এদের নেই কোন ধর্ম, নেই অন্য কোন পরিচয়। এদের পরিচয় এরা নিজেই। এদের কোন দল নেই, কিংবা এরা কোন দলের হতে পারে না। এরা করোনার চেয়েও ভয়ংকর। এরা সর্বজন স্বীকৃত ভদ্র আবরণের অভিশপ্ত চোর সম্প্রদায়। এরা জাতীয় দুশমন। আর এই “জাতীয় দুশমনদের” উদ্দেশ্যেই, কেবলমাত্র উপরের লেখাটির অবতারণা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net